Taskerr-এর ভেরিফায়েড প্রোভাইডার
Taskerr-এ নতুন — সবার আগে বুক করুন

কাঠের দরজা, জানালার ফ্রেম ও পাল্লা ঘষে চকচকে এনামেল রং করা।
পুরোনো রং ঘষে উঠিয়ে উড পুটি দিয়ে ফাঁক ভরাট করা হয়, দুই পাশে এক কোট প্রাইমার ও দুই কোট এনামেল দেওয়া হয়, রংসহ। বার্নিশ বা লেকার পলিশ আলাদা সার্ভিস।
দরজার হাতল-তালা ঢেকে বা খুলে পরে লাগানো হয়। এনামেল শুকাতে এক দিন লাগে, তাই রুম ব্যবহারযোগ্য রাখতে পালা করে দরজা করা হয়।